অপরাধ

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলি

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার, পুলিশ escorting him. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার, পুলিশ escorting him in custody. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মুনিম ফেরদৌস বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব আসামিকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিষয়:ঢাকায় গ্রেপ্তার র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…