কক্সবাজার

মিয়ানমারের ১৪ সদস্যের প্রতিনিধি দল টেকনাফে

মিয়ানমার প্রতিনিধি দল টেকনাফে, বাংলাদেশ-অঞ্চলে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার প্রতিনিধি দলের সদস্যরা টেকনাফে বাংলাদেশ সীমান্তে হাঁটছেন, আলোচনা ও পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের তালিকা যাচাইয়ে দ্বিতীয় দফায় মিয়ানমার সরকারের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিনিধিদলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। সকালে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বন্দর বিশ্রামাগার চত্বরে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (২৫মে) সকাল ১০টার দিকে নাফ নদী হয়ে টেকনাফ জেটিতে এসে পৌঁছায় প্রতিনিধি দলটি।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের কাছে বাংলাদেশ রোহিঙ্গাদের যে তালিকাটি পাঠিয়েছিল তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলটি আরআরআরসির সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।

বিষয়:কক্সবাজার টেকনাফ মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…