রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় মিয়ানমার জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খোরশেদ আলম।
মঙ্গলবার সীমান্তে চলমান অস্থিরতা নিয়ে কুটনীতিকদের সাথে ব্রিফিং এর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশ মিয়ানমারের কোন উস্কানিতে পা দেবে না। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেছেন কূটনীতিকরা।
আসিয়ানবহির্ভুত দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠকের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, মিয়ানমার সীমান্তে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন ঢাকা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ আসিয়ানবহির্ভুত বিভিন্ন দেশের কুটনীতিকরা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের ধৈর্য্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন।
বিষয়টি তারা নিজ নিজ দেশে জানিয়ে সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব।
প্রত্যেকটি দেশ যাতে সমস্যা সমাধানে নিজ নিজ প্রভাব খাটিয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করে এমন অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ভারত, রাশিয়া ও চীনের প্রতিনিধি বৈঠকে আসেন নি।







