ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তবে সেই খেলাকে অভদ্রতায় রূপ দিয়েছে ভারত। সেখানকার উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। ফলস্বরুপ তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কেকেআর। এখন প্রশ্ন উঠেছে, মোস্তাফিজকে যে সাড়ে ১২ কোটি টাকা দেওয়ার কথা ছিল, সেটি আসলে কে পাবে? মোস্তাফিজ নাকি কলকাতা নাইট রাইডার্স? আইপিএলের নিয়ম কী বলছে? চলুন জেনে নেই এসবের বিস্তারিত।






