চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে শর্তে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজের আইপিএল খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারকে পুরো আসরের জন্যই ছাড়পত্র দিলেও একটি শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুরো আইপিএলের জন্য এনওসি পেলেও মোস্তাফিজ সব ম্যাচ খেলতে পারবেন না। বিষয়টি আগে জানা গেলেও এবার ব্যাখ্যা দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএল। ৩১ মে পর্দা নামবে আসরের। ওই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে তিনটি করে দুই ফরম্যাটে ৬টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। মোস্তাফিজকে শুধু ওয়ানডে সিরিজ খেলতে ফিরে আসতে হবে।

নাজমুল আবেদিন বললেন, ‘মোস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে যেসময় থাকবে, ওই সময় সে দেশের হয়ে খেলবে। আট দিনের জন্য আসবে।’

৮ দিনের শর্ত জুড়ে দেয়ার ব্যাখ্যাও দিয়েছেন নাজমুল আবেদিন। মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা রয়েছে। সরাসরি খেলতে হলে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে র‍্যাঙ্কিংয়ে অন্তত ৯ নম্বরে থাকতে হবে, বাংলাদেশ এখন আছে ১০ নম্বরে। তাই ওয়ানডে সিরিজগুলোতে পূর্ণশক্তি নিয়ে নামতে চায় দল।

নাজমুল আবেদিন বললেন, ‘ওয়ানডেতে আমরা জানি যে, আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপার আছে। ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি, ওখানে যেন আমরা পূর্ণশক্তি দিয়ে খেলতে পারি। ওই জায়গায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো সেটা (মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য ছেড়ে দেয়া) পারতাম। কিন্তু আমরা সেই জায়গায় নেই বলেই এই সিদ্ধান্ত নেয়া।’

Reneta

টি-টুয়েন্টি থেকে হুট করে এসে ওয়ানডে খেলাটা মোস্তাফিজের জন্য কঠিন হবে কিনা, এমন প্রশ্নও গেল নাজমুল আবেদিনের দিকে। বলেছেন, ‘ও যে পর্যায়ে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে- এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সব হিসাব-নিকাশ করেই দেখেছি যে ওর উপস্থিতিটা আমাদের জন্য জরুরি। আমাদের যে শক্তি আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৬ফাহিমবিসিবিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT