চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’র নামফলক উন্মোচন 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ার স্টুডিও’র নামফলক উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই-এ জীবন্ত কিংবদন্তী শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে নামকরণ করা একটি স্টুডিওর নামফলক উন্মোচন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় গুণীজনদের উপস্থিতিতে নামফলক উন্মোচন করা হয়। স্টুডিওটি নামকরণ করা হয়েছে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’। 

শিল্পী মুস্তাফা মনোয়ার গুণী শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব এবং শিক্ষক। বাংলাদেশ টেলিভিশনের বিকাশে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বাংলাদেশের পাপেট শিল্পকে দিয়েছেন নতুন মাত্রা। বাংলাদেশে এই প্রথম কোন টেলিভিশন স্টুডিও শিল্পীর নামে নামকরণ হলো।

স্টুডিওর নামফলকটি নির্মাণ করেন শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল। তিনি মিক্সমিডিয়ায় দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের নানান বিষয়াদি তুলে ধরেছেন। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা চ্যানেল আই বরাবরই দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছে। পাশাপাশি শিল্পীদের পাশে থেকেছে কর্তব্যবোধ থেকে।

Banglabid

এ প্রসঙ্গে শিল্পী মুস্তাফা মনোয়ার চ্যানেল আই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন,‘কী দিয়ে যে শুরু করবো তা মাথায় আসছে না। এমন একটা বিরাট সম্মান আমাকে দেওয়া হলো আমি জানতামই না যে এটা আমি পেতে পারি। এ সম্মান আমাকে অদ্ভূতভাবে অনুপ্রাণিত করছে আবার। আবার যেন মনে হচ্ছে যে, আমি নতুন করে টেলিভিশনে গেছি। আজকের এই সম্মান আমার বাকী জীবনে পাথেয় হয়ে রইল।’

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই বাংলাদেশের চিরায়ত শিল্প-সংস্কৃতিকেই ধারণ করে। যা আমরা শিখেছি বাংলাদেশ টেলিভিশন থেকে। সেখান থেকে পাওয়া শিক্ষা, আচার আমরা এখনও মেনে চলার চেষ্টা করি। যারা আমাদের টেলিভিশন শিখিয়েছেন তাদের একজন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে এই শিক্ষককে শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যাঁদের হাতে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশ তাঁদের অন্যতম শিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি আমাদের মনন তৈরি করেছেন। কিংবদন্তী এ শিল্পীকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উনার শিল্পের আলোয় আমরা নিজেরাও একটু আলোকিত হতে চেয়েছি।

Reneta

অনুষ্ঠানে গুণীজনদের বক্তব্যের পাশাপাশি পাপেট শো’র আয়োজন ছিলো। উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, শিল্পী কেরামত মাওলা, সাংবাদিক ইকবাল সোবহার চৌধুরী ও রেজানুর রহমান, চিত্রশিল্পী আবদুল মান্নান ও মনিরুল ইসলাম, অভিনেতা শামস সুমন, মেরী মনোয়ারসহ বিভিন্ন শিল্পী, সাংবাদিক, চ্যানেল আইয়ের কলাকুশলী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগরমুকিত মজুমদার বাবুমুস্তাফা মনোয়ার স্টুডিওলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT