চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের ডাকে ধানমন্ডি ছেড়ে শহীদ মিনারে সংগীতশিল্পীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৪
বাংলাদেশ, বিনোদন
A A
শহীদ মিনার যাওয়ার আগে ধানমন্ডিতে জড়ো হন শিল্পীরা

শহীদ মিনার যাওয়ার আগে ধানমন্ডিতে জড়ো হন শিল্পীরা

চলমান ছাত্র আন্দোলনে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। তাই সংহতি জানাতে সংগীতশিল্পীরাও ছুটছেন সেখানে।

এরআগে শনিবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ স্ট্যান্ড আপ’ ব্যানারে এ কর্মসূচির ডাক দেয় শিল্পীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ছিলো তাদের এই কর্মসূচি।

পূর্ব সময়সূচি অনুযায়ি সেখানে দুপুর ২টা থেকেই জড়ো হতে থাকেন শিল্পীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। একাধিক শিল্পীর সাথে পরে কথা বলে জানা যায়, নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ডাকে শহীদ মিনারের দিকে যাবেন তারা।

যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শিল্পীদের ডাকা সমাবেশের সময় একই হয়ে যায়, তাই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় বিভ্রান্তি। এ বিষয়ে শিল্পীরা আগেই স্পষ্ট ভাষায় জানান, ছাত্রদের সাথে চলমান আন্দোলনে সংহতি জানাতেই তাদের এই আয়োজন। বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

তারা জানান, রবীন্দ্র সরোবরে আমাদের ‘গেট আপ স্ট্যান্ড আপ’ দুদিন আগে নির্ধারিত কর্মসূচী। সবাইকে রবীন্দ্র সরেবরে আসার কথা জানানোর পর আমরা জেনেছি শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচীর কথা। আমরা এখন ৩ টায় রবীন্দ্র সরোবরে সবাই জড়ো হয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সাথে সংহতি জানাবো। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীদের পাশে আমরা আছি।

পৌনে তিনটার দিকে রবীন্দ্র সরেবরে গিয়ে দেখা যায়, শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। এসময় তাদের চলমান সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। পরে সবাই একসাথে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্র জনতালিড বিনোদনশহীদ মিনারসংগীতসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT