বিনোদন

‘আজ গানের দিন’-এর অতিথি সেরাকণ্ঠের ঐশী

ঐশী সেরাকণ্ঠের অতিথি হিসেবে গানের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ গানের দিন’ অনুষ্ঠানে অতিথি সেরাকণ্ঠের ঐশী, কালো পোশাক ও সুন্দর সাজে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী রাকিবা ইসলাম ঐশী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটির চতুর্থ পর্ব রবিবার (৭ আগস্ট) রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে।

এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে দর্শক উপভোগ করতে পারবেন ‘আজ গানের দিন’। অনুষ্ঠানে শিল্পী তার নিজের ও শ্রোতাদের প্রিয় গানগুলো গেয়ে শোনাবেন।

সুনামগঞ্জের মেয়ে রাকিবা ইসলাম ঐশী। ২০১৭ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। শুদ্ধ, সুরেলা গায়কীর জন্য এরইমধ্যে সংগীতপ্রেমীদের মন কেড়েছেন ঐশী।

ঐশী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে রাগ সংগীতে অনার্স সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে পড়ছেন। গানে তার হাতেখড়ি সুনামগঞ্জের জামালগঞ্জের গৌরাঙ্গ চন্দ্র বণিকের কাছে। পরে তিনি সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জন এবং বর্তমানে আচার্য্য রেজওয়ান আলী লাভলুর কাছে তালিম নিচ্ছেন।

বিষয়:গান শিল্পী সেরাকণ্ঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…