চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিনেই মুশফিকের সেঞ্চুরি চেয়েছিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিকুর রহিম ও মুমিনুল হক

মুশফিকুর রহিম ও মুমিনুল হক

শততম টেস্ট ব্যাট হাতে রাঙাচ্ছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির পথে আছেন টাইগার তারকা। ১ রানের অপেক্ষা নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন। তবে টিম টাইগার্স আশা করেছিল, প্রথম দিনের শেষ বিকেলেই সেঞ্চুরি নিশ্চিত করবেন মুশফিক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৯০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২৯২ রানে প্রথমদিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক, তাকে সঙ্গ দিচ্ছেন ৪৭ রান করা লিটন দাস।

প্রথমদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুমিনুল হক। ৬৩ রান করে আউট হয়েছেন তিনি। অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছেন, মুশফিকের সেঞ্চুরির জন্য আরও একটি ওভার খেলা হোক, চেয়েছিলেন তারা।

বলেছেন, ‘হ্যাঁ (আমরা আরেক ওভার খেলতে চাচ্ছিলাম)। কে চাইবে না। এই সময় তো সবাই চাইবে। কারণ দুইজনেরই মাইলস্টোন ছিল। একজনের ফিফটি, একজনের সেঞ্চুরি। অবশ্যই যে কেউ চাইবে এই সময় করার জন্য। ওরা অবশ্যই স্লো করেছে। অনেক স্লো ছিল। আমাদের সবাই চাচ্ছিল।

মুমিনুল জানালেন, মুশফিকের সেঞ্চুরি না হলেও বিচলিত নয় দল, টাইগারদের আত্মবিশ্বাস তিনি শতক স্পর্শ করবেন। বলেছেন, ‘একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে (সেঞ্চুরি)। যদিও ওরা দেরি করেছে (বোলিংয়ে), এই কারণে হয়তো হয়নি। আমরা খুব বেশি চিন্তিত না, কারণ উনি আগেও ১০০ করেছেন, ২০০ করার অভ্যাস আছে।’

‘ওই জায়গায় উনি প্যানিক হন না। প্যানিক কম হয় আল্লাহর রহমতে, সেই কারণে আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো একটু চিন্তায় থাকতাম। উনি যেহেতু আছে, আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুর টেস্টমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ

জুলাই ৭, ২০২৬

রংপুরে চাহিদার তুলনায় ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন

জুলাই ৭, ২০২৬

২৪ এর গণঅভ্যুত্থান: আন্দোলনের নামগুলো এলো কীভাবে?

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT