চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ফরম্যাটে মুশফিকের ১৪ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে ৪৩২ ম্যাচে উইকেটরক্ষক ব্যাটারের রানসংখ্যা এখন ১৪ হাজার ৪৩। রানে তার উপরে আছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের সংগ্রহ ১৫ হাজার ১০২।

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। প্রথম ইনিংসেও শতক করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে ১৪ হাজার থেকে মাত্র ৮ রান পেছনে ছিলেন। নাজমুল হোসেন শান্ত ফেরার পর ৪ বল খেলেই মাইলফলক স্পর্শ করেছেন।

টেস্টে ৮৫ ম্যাচ খেলেছেন মুশফিক। ১৫৭ ইনিংসে লাল বলে তার রান ৫ হাজার ৪৯৮। ১০ শতকের পাশাপাশি ২৬ অর্ধশতক আছে।

২৪৫ ওয়ানডে খেলেছেন মুশফিক। ব্যাট করেছেন ২২৯ ইনিংস। ৯ শতক ও ৪৩ অর্ধশতকে একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৭ হাজার ৪৫ রান। টি-টুয়েন্টিতে ১০২ ম্যাচ খেলে ব্যাট করেছেন ৯৩ ইনিংসে। ৬ অর্ধশতকে ছোট সংস্করণে মুশির সংগ্রহ ১৫শ রান।

মুশফিকের ১৪ হাজারের ঘরে পৌঁছানোর দিনে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৬ হাজার রান স্পর্শ করছেন লিটন দাস। সবমিলিয়ে ১৭৫ ম্যাচে তার রানসংখ্যা এখন ৬ হাজার ১।

লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৮ ম্যাচে ৬৬ ইনিংসে ২ হাজার ৩১৯ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন। এ ফরম্যাটে ৩ শতকের পাশাপাশি ১৫ অর্ধশতক আছে তার।

Reneta

একদিনের ক্রিকেটে ৬৬ ম্যাচে ২ হাজার ৬৫ রান করেছেন লিটন। সাদা বলের ফরম্যাটে ৫ শতকের পাশাপাশি রয়েছে ৯ অর্ধশতক।

টি-টুয়েন্টিতে ৭১ ম্যাচে ৭০ ইনিংস ব্যাট করে লিটনের সংগ্রহ ১ হাজার ৬১৭ রান। ছোট সংস্করণে তার অর্ধশতকের ইনিংস ১০টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটিম টাইগার্সবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট দলমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT