চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি দুই ওয়ানডেতে ছিটকে গেলেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ধসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৯২ রানে হেরেছে টিম টাইগার্স। হারের মাঝে দুঃসংবাদ যুক্ত হল টাইগার্স ক্যাম্পে। সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

আঙুলে চোট পাওয়ায় সিরিজের বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না মুশফিক। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ গড়াবে।

আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে, উইকেটের পেছনে বল ধরতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙুলের জয়েন্টে চিড় ধরা পড়েছে।

জাতীয় ক্রিকেট দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘মুশফিক বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে থাকছেন না। তার অবস্থা এবং পুনরুদ্ধারের সময়কাল পরবর্তীতে জানানো হবে।’

আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে চোটের কারণে শঙ্কা দেখা দিয়েছে তার খেলা নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানচোটবাংলাদেশবিসিবিমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির সাথে ব্রিটিশ হাইকমিশনারের আলোচনা

পরবর্তী

একমঞ্চে নব্বইয়ের কালজয়ী ৪ ব্যান্ড, ভেন্যু কোথায়?

পরবর্তী

একমঞ্চে নব্বইয়ের কালজয়ী ৪ ব্যান্ড, ভেন্যু কোথায়?

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারণার দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT