চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্য ও রোমাঞ্চে ভরপুর ‘মার্ডার মুবারক’র ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

প্রকাশ্যে এসেছে রহস্য, রোমাঞ্চ আর যৌনতায় ভরপুর নেটফ্লিক্সের আসন্ন সিনেমা ‘মার্ডার মুবারক’র ট্রেলার। যেটি প্রকাশ্যে আসতেই রীতিমত শিহরণ জাগালো দর্শক মনে।

সারা আলী খান, করিশমা কাপুর, টিসকা চোপড়া, বিজয় বার্মা, ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ ত্রিপাঠির মত তারকা কাস্ট আসন্ন এই ছবির ট্রেলারের শুরুতেই দেখা গেল রয়্যাল দিল্লি ক্লাবে চলছে উদযাপন। ব্রিটিশদের তৈরি এই ক্লাবের দিল্লির হাই সোসাইটির মানুষজনের আনাগোনা। তাঁদের চলন-বলন সবেতেই রয়েছে ব্রিটিশদের ছাপ। এককথায়, ব্রিটিশরা চলে গিয়েছে কিন্তু নিজেদের বংশধরদের রেখে গিয়েছেন।

ক্লাবের মধ্যেই খুন লিও। সেই খুনের তদন্তে এসিপি ভবানী সিং (পঙ্কজ ত্রিপাঠী)। তার সন্দেহের তালিকায় ক্লাবের ৭ সদস্য। পার্টির ওই রাতে যারা যারা হাজির ছিলেন সকলকেই জিজ্ঞাসাবাদ করছেন তিনি। তবে সন্দেহভাজনের তালিকায় সেই ৭ জন। কে আসল খুনি? সেটি খুঁজে বার করার দায়িত্ব ভার্সেটাইল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কাঁধে।

আর সেই তদন্ত করতে গিয়েই হাই-সোসাইটির অন্দরের অনেক রহস্য তার সামনে বেরিয়ে আসছে। কিন্তু খুনি কে? পঙ্কজ ত্রিপাঠির কথায়, বেশিরভাগ সময়ই খুনি আমাদের চেনাশোনা কেউ হয়। খুব অর্ডিনারি কেউ, আমার-আপনার মতোই।

আগামী ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। যার প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন। খুনের জট খুলতে অপেক্ষা ততদিনের। – ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'মার্ডার মুবারক'করিশমা কাপুরটিসকা চোপড়াট্রেলারডিম্পল কাপাডিয়ানেটফ্লিক্সপঙ্কজ ত্রিপাঠিবিজয় বার্মাসারা আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

মে ১১, ২০২৬

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT