কুমিল্লা

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর মোগলটুলিতে মাদকের টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহাবুব হোসেন মান্না (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া সড়কের আব্দুর কাদিরের ছেলে। মঙ্গলবার ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, নিহত মান্নার সাথে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে সোমবার রাতে দু-গ্রুপের মারামারির ঘটনা ঘটে, এক পর্যায়ে বেশ কয়েকজন কিশোর মান্নানকে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।

বিষয়:যুবক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…