চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরকে প্রধান করে জাবি ছাত্রলীগ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১২:২৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী শ্রাবণ গাজী (২০) হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ও কর্মকর্তা নাহিদুর রহমান সাগরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত শ্রাবণ গাজীর পিতা মো. মান্নান গাজী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। নিহত শ্রাবণ গাজী ঢাকা জেলার সাভার উপজেলার ডেইরিফার্ম এলাকার বাসিন্দা।

এই মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধান করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাভারে ঢাকা-১৯ আসনের সাবেক দুই এমপি ডাক্তার এনামুর রহমান ও সাইফুল আলম।

মামলার এজাহারে নিহত শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী উল্লেখ করেন, ৫ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডস্থ নিউ মার্কেটের সামনে ঢাকা আরিচা মহাসড়কের ওপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শ্রাবণ গাজী ২০ ছাত্রদের যৌক্তিক দাবীর পক্ষে একাত্বতা পোষণ করে আন্দোলন করতে থাকাবস্থায় আওয়ামী অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্রের এলোপাথাড়ি গুলিতে মাথার বিভিন্ন অংশে গুলি বিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রাবণ গাজী মালয়েশিয়ার টুংকু আব্দুল রহমান বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক পর্যায়ে অধ্যায়নরত ছিলেন। এজাহারে হত্যা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান নিহতের পিতা মান্নান গাজী।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নিহত শ্রাবণ গাজীর বাবা মো. মান্নান গাজী জ্ঞাত ৮৫ জনসহ আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরছাত্রলীগজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT