আদালত

৪ দিনের রিমান্ড শেষে ফের আদালতে মমতাজ

আদালতে উপস্থিত নারী ও পুরুষ পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতাজের ৪ দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থিত পুলিশ সদস্যরা ও তার পরিবারের সদস্যরা. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলার চারদিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টা ৩০ মিনিটে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ এ হাজির করে পুলিশ।

২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে-৩ এ সিংগাইর থানার এক মামলায় চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে অপর এক এক মামলায় দুইদিনের রিমান্ডের জন্য তাকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়:৪ দিনের রিমান্ড আদালতের রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…