চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওরেগনের পোর্টল্যান্ডে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ছিল অবৈধ: আদালতের রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ডের সদস্যরা ট্রাম্পের সমর্থকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওরেগনের পোর্টল্যান্ডে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের সময় আইন ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক। বিচারক বলেছেন, ট্রাম্প অবৈধভাবে সামরিক বাহিনীকে পুলিশি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন, যা মার্কিন শহরগুলোতে সেনা ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর বড় আইনি বাধা সৃষ্টি করেছে।

শনিবার (৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন জেলা বিচারক কারিন ইমারগুট এই ঐতিহাসিক রায় দেন। এটি অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমন অভিযানে ট্রাম্পের সামরিক বাহিনী ব্যবহারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা প্রথম রায়।

Banglabid

একটি অভিবাসন আটক কেন্দ্রের বিক্ষোভকারীরা বিদ্রোহ চালাচ্ছিল, যা আইনগতভাবে সেনা মোতায়েনের যৌক্তিকতা প্রমাণ করে বলে ট্রাম্প প্রশাসন দাবি করে। তবে ট্রাম্প প্রশাসনের সময়েই নিয়োগ পাওয়া বিচারক ইমারগুট এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

ডেমোক্র্যাটরা এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, ট্রাম্প আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের মতো প্রকৃত জরুরি পরিস্থিতির জন্য প্রদত্ত সামরিক ক্ষমতা ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে।

ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড রায়টিকে একটি বিশাল বিজয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নিশ্চিত করে যেকোনো আইনি ভিত্তি ছাড়াই প্রেসিডেন্ট ওরেগনে গার্ড পাঠাতে পারবেন না। আদালত প্রশাসনকে সত্য ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধ করেছে।

Reneta

পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসনও আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই রায় আমাদের শহরের অবস্থানকে শক্তিশালী করেছে এবং আইনের শাসনের প্রতি জনগণের আস্থা পুনর্ব্যক্ত করেছে। আমি শুরু থেকেই বলেছি, পোর্টল্যান্ডে ফেডারেল সৈন্যের প্রয়োজন নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে ওরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস এবং পোর্টল্যান্ড সিটি কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ ছিল, ট্রাম্প প্রশাসন শহরে মাঝে মাঝে সংঘটিত সহিংসতাকে অতিরঞ্জিত করে সেনা মোতায়েনের ন্যায্যতা দেখানোর চেষ্টা করেছে।

অরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আদালতের চূড়ান্ত আদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের আইনজীবীরা ট্রাম্পের বক্তব্যের পুনরাবৃত্তি করে পোর্টল্যান্ডকে যুদ্ধবিধ্বস্ত এলাকা হিসেবে বর্ণনা করেন কিন্তু ওরেগন সরকারের আইনজীবীরা জানান, সহিংসতা ছিল বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত, যা স্থানীয় পুলিশ সফলভাবে নিয়ন্ত্রণ করেছিল।

পোর্টল্যান্ডের পক্ষে আইনজীবী ক্যারোলিন টার্কো বলেন, এই মামলার আসল প্রশ্ন হলো- আমরা কি সাংবিধানিক আইনের জাতি, নাকি সামরিক আইনের জাতি?

ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে এবং মামলাটি শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের আদালতের নথি পর্যালোচনায় দেখা গেছে, পোর্টল্যান্ডের সেই বিক্ষোভ থেকে ফেডারেল অপরাধের অভিযোগে ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জন দোষ স্বীকার করেছেন এবং বেশিরভাগকেই প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছে।

বিচারক ইমারগুটসহ মোট তিনজন ফেডারেল বিচারক ইতোমধ্যে রায় দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসনের উদ্ধৃত জরুরি ক্ষমতার আওতায় ন্যাশনাল গার্ড মোতায়েনের কোনো বৈধতা ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক অভিবাসী কেন্দ্রআদালতের রায়পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধফেডারেল বিচারকবিক্ষোভ দমনে সামরিক বাহিনী মোতায়েনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT