চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করলো মুম্বাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের সবশেষ ১১টি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। যার মধ্যে পাঁচটি আসরেই জিতেছেন শিরোপা। আসন্ন আসরে মুম্বাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন না রোহিত শর্মা। সফল এই অধিনায়ককে সরিয়ে এবার হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৫ সালে মু্ম্বাইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয় পান্ডিয়ার। সবশেষ দুই আসরে অব্শ্য ছিলেন মুম্বাইয়ের ডাগ আউটে। খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্ব দেন পান্ডিয়া। দুই আসরেই ৩০ বর্ষী পেস অলরাউন্ডারের নেতৃত্বে ফাইনাল খেলেছে গুজরাট। জিতেছে একটি শিরোপাও। গত মাসে আবারও মুম্বাইয়ে ফেরেন পান্ডিয়া। এবার দলটির নেতৃত্বও দেয়া হল তাকে।

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দলটির গ্লোবাল হেড অব পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, ভবিষ্যতের চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। বলেছেন, ‘এটি উত্তরাধিকার তৈরি এবং মুম্বাই ইন্ডিয়ানসের ভবিষ্যৎ প্রস্তুতির অংশ।’

‘মুম্বাই ইন্ডিয়ানস প্রথম থেকেই শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও রিকি পন্টিং হয়ে রোহিত পর্যন্ত অসাধারণ সব নেতৃত্ব পেয়েছে, যারা সমসাময়িক সাফল্যে অবদান রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য দলকে শক্তিশালী করার দিকে সবসময় নজর রেখেছিলেন। একই দর্শনের সাথে সঙ্গতি রেখে ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।’

২০১৩ আসরের মাঝামাঝিতে মুম্বাইয়ের অধিনায়ক হন রোহিত। নেতৃত্ব দিয়েছেন মোট ১৬৩ ম্যাচে। যার মধ্যে মুম্বাই জিতেছে ৯১ ম্যাচে, টাই হয়েছে চারটি আর হেরেছে ৬৮ ম্যাচে। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। পাঁচটি ট্রফি নিয়ে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। রোহিতকে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে উল্লেখ করেছে মুম্বাই।

Ro,
In 2013 you took over as captain of MI. You asked us to 𝐁𝐞𝐥𝐢𝐞𝐯𝐞. In victories & defeats, you asked us to 𝘚𝘮𝘪𝘭𝘦. 10 years & 6 trophies later, here we are. Our 𝐟𝐨𝐫𝐞𝐯𝐞𝐫 𝐜𝐚𝐩𝐭𝐚𝐢𝐧, your legacy will be etched in Blue & Gold. Thank you, 𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐑𝐎💙 pic.twitter.com/KDIPCkIVop

— Mumbai Indians (@mipaltan) December 15, 2023

Reneta

বিবৃতিতে বলেছে, ‘আমরা রোহিত শর্মাকে তার দুর্দান্ত নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তার কার্যকাল অসাধারণ ছিল। তার নেতৃত্ব শুধুমাত্র দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি বরং আইপিএলের ইতিহাসে সেরা অধিনায়কদের মধ্যে একজন হিসাবে তার জায়গাও মজবুত করেছে।’

‘তার নেতৃত্বেই মুম্বাই সবচেয়ে সফল ও দর্শক প্রিয় দলগুলোর একটি হয়ে উঠেছে। মুম্বাইকে আরও শক্তিশালী করে তুলতে আমরা মাঠে এবং মাঠের বাইরে রোহিতের অভিজ্ঞতার মাধ্যমে সহায়তা আশা করবো। নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে শুভকামনা জানাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুম্বাই ইন্ডিয়ান্সরোহিতলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT