চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:৫৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
প্রবাস সংবাদ
A A
Toronto Multicultural Film Festival banner with colorful design and festival details. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরেন্টোতে সপ্তম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৫ জুলাই) কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সপ্তম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ শুরু হচ্ছে।

টরেন্টোর স্ক্যারবরোর ২২ লেভেবিক এভিনিউর সিনেপ্লেক্স ওডেনে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হবে যা চলবে ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে ২৯ জুলাই পর্যন্ত ।

এবারের উৎসবে ২৭টি দেশের স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের মোট ৬২টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Banglabid

সপ্তম মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী। ফিল্ম ফেস্টিভ্যালে কোন প্রবেশ মুল্য নেই। উদ্বোধনী দিনে দেখানো হবে শবনম ফেরদৌসীর সিনেমা ‘আজব কারখানা’। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্রোপাধ্যায়, দোয়েল ও অন্যান্যরা।

এবারের ফেস্টিভ্যালে ‘চাঁদের অমাবস্যা’ নামক ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়াম হবে। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তিনি উদ্বোধনী পর্বে উপস্থিত থাকতে পারবেন না।

টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল বলেন, আমাদের উৎসব আয়োজনের মূল ভেন্যু ওডিওন সিনেপ্লেক্স। ফেস্টিভালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত চলচ্চিত্রকার তাদের ছবি পাঠিয়ে অংশগ্রহণ করতে আগ্রহ দেখান। সেইসব সিনেমা থেকে বাছাই করে ২৭ টি দেশের ৬২টি সিনেমা প্রদর্শিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডামাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালশুরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ

পরবর্তী

অলিম্পিকে ড্রোন কেলেঙ্কারি: প্যারিস ছাড়তে হল কানাডা দলের দুজনকে

পরবর্তী
ড্রোনের মাধ্যমে অলিম্পিকের নিরাপত্তা ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে ড্রোন কেলেঙ্কারি: প্যারিস ছাড়তে হল কানাডা দলের দুজনকে

ওবায়দুল কাদের নাশকতাকারীদের বিরুদ্ধে সতর্কতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতাকারীরা আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে: ওবায়দুল কাদের

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT