চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় বহু স্তরের নিরাপত্তা, ৩০০ সিসি ক্যামেরায় নজরদারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা দেখছে না ঢাকা মহানগর পুলিশ। মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করারও সুযোগ নেই। মেলা এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আজ বুধবার ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে নিরাপত্তার পরিকল্পনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রতিবারের মত এবারও সার্বিক নিরাপত্তার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবার বইমেলাকে ঘিরে কোন আশঙ্ক্ষা নেই।

“ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই পর্যবেক্ষণেও পুলিশের নজরদারি থাকবে। আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট আছে, এরা এটা মনিটর করবে।”

মেলার নিরাপত্তার কথা তুলে ধরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, “মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বইমেলায় সার্বিক নিরাপত্তার জন্য থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট পর্যন্ত অভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে।

এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হওয়ার কথা মাথায় রেখে সেসব দিনগুলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Reneta

একই সঙ্গে মেলায় ফুট পেট্রোল ব্যবস্থা ও মুক্তমঞ্চ কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকার কথাও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রবেশ মুখে নিরাপত্তার কথা তুলে ধরে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, “বইমেলার প্রবেশ মুখে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়েল চেকিং ব্যবস্থাও থাকবে। ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও ধার্য পদার্থ নিয়ে কেউ বইমেলায় প্রবেশ করতে পারবে না। ক্লোজ সার্কিট ৩০০ ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ডগ স্কোয়াড দিয়ে মেলা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা তল্লাশি করা হবে।’’

“মেলায় আগত নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা থাকবে। বইমেলা কেন্দ্রিক বিভিন্ন প্রবেশ মুখে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যারিকেড স্থাপন করা হবে। বই মেলায় হারানো জিনিস ফেরত দেওয়ার জন্য আলাদা বক্সের ব্যবস্থা থাকবে।”

যান চলাচল প্রসঙ্গে তিনি বলেন, বইমেলাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্য এলাকায় কোন ভারী যানবাহন প্রবেশ করবে না। টিএসসি থেকে দোয়েল চত্বর এলাকায় প্রতিবারের মত এবার সবসময় বন্ধ থাকবে না। সময়ে সময়ে ট্রাফিক রোধে এ রাস্তা খোলা থাকবে। টিএসসি, তিন নেতার মাজার পর্যন্ত যান চলাচল রোধে ব্যারিকেড ও ডাইভারশন দেওয়া হবে।

মেলায় দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, মহসিন হল মাঠ, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলায় আসা দর্শনার্থীদের জন্য পার্কিং ব্যবস্থা থাকবে।

এ সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঠোর নিরাপত্তাডিএমপিনিরাপত্তা শঙ্কাবইমেলা ২০২৬মব সৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT