চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনর্গল হিন্দি বলেন, ‘দায়ী শাহরুখ’ বললেন শুভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশে ১৩ অক্টোবর মুক্তির পর শুক্রবার (২৭ অক্টোবর) ভারতের ৫০৩ সিনেপর্দায় মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী-নির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমার প্রচারণায় ভারতে আছেন আরিফিন শুভ।

দেশটির অন্যতম গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে শুভ বলেছেন সিনেমা প্রসঙ্গে নানা কথা।

শুভ বলেন, ‘মুম্বাই এখন আমার সেকেন্ড হোমের মতো। মানুষ আমাকে অরবিন্দ বানিয়ে দিয়েছে। তারা খুব আত্মবিশ্বাসের সাথে আমাকে অরবিন্দ ডাকে আর আমি বলি ‘জ্বী জ্বী’, আমার অভ্যাস হয়ে গেছে। সিনেমার টিমের সাথে চার বছর কাটিয়ে আবার এখন এই জায়গাটাকে বাড়িই মনে হয়’।

সিনেমা প্রসঙ্গে অভিনেতা বলেন,“একটি বিষয় বলার আছে আমার, আমি অভিনয় করিনি ‘মুজিব’ ছবিতে। একজন মানুষ হওয়ার ভান করা এবং একজন মানুষ হয়ে যাওয়ার মাঝে পার্থক্য আছে। শ্যাম বেনেগাল জি আমাকে সেটা বুঝিয়েছেন। আমি প্রথমে মুজিবের অঙ্গভঙ্গি, পাইপ ধরার ধরন অনুকরণ করছিলাম। শ্যাম জি আমাকে সেটা বন্ধ করতে বললেন। বললেন, ‘আপনি শেখ মুজিবুর রহমান নন’। তিনি খুব অল্প সময় থাকলেও তার ভিত্তিটা থেকে গেছে। এই বিষয়টি চরিত্র সম্পর্কে আমার পুরো ধারণাই বদলে দেয়।

“শ্যাম বেনেগালজি আমাকে বলেন, আমার ধারণ করতে হবে আত্মা, বাহ্যিক রূপ নয়। মানুষ যখন ভাবে আমি সিনেমায় অভিনয় করেছি, আমি আসলে অভিনয় করিনি বললেই চলে। এটা ভেতর থেকে এসেছে এবং সেটারই প্রতিফলন দেখা গেছে।”

আরিফিন শুভ খুব সাবলীল ভাবে হিন্দি বলতে পারেন। তাকে জিজ্ঞেস করা হয় তার হিন্দি এত ভালো কীভাবে। তিনি রসিকতা করে বলেন, ‘এর জন্য দায়ী জনাব শাহরুখ খান সহ সকল বলিউড তারকা’।

Reneta

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

ছোটবেলার রেণু চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরীসহ শতাধিক অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভবলিউডভারতমুজিবমুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদনশাহরুখ খানশেখ মুজিবুর রহমানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT