চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই জয় ভূমিকম্পে বিপদগ্রস্ত আফগানদের জন্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েকদিনে আফগানিস্তানে শক্তিশালী কয়েকটি ভূমিকম্পে প্রাণহানি হয়েছে হাজারো মানুষের। একদিকে এমন বিপর্যয়, অন্যদিকে ভারতে বিশ্বকাপ খেলছে দেশটির ক্রিকেট দল। বাংলাদেশ ও ভারতের সঙ্গে হেরে আসর শুরু করে অবশ্য নিজেদের তৃতীয় ম্যাচে চমক দেখিয়েছে। জয় তুলেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। রশিদ-মুজিবরা ইতিহাস গড়া স্মরণীয় জয়টি উৎসর্গ করেছেন দেশে ভূমিকম্পে বিপদগ্রস্তদের তরে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ৪০.৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংলিশদের ৬৯ রানে হারিয়ে আসরের প্রথম সাফল্যের দেখা পায় আফগানিস্তান।

ভূমিকম্পে আফগানিস্তানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে জয় সেসব ক্ষতিগ্রস্ত মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে, রশিদদের প্রাপ্তিও সেটাই। ম্যাচ শেষে ২৫ বর্ষী রশিদ বলেছেন সেরকমই।

‘ইংল্যান্ডের বিপক্ষে জয়টা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এই জয়ে দেশের মানুষও নিশ্চয় গর্বিত। কিছুদিন আগে হেরাতে ভূমিকম্প হয়েছে, যেখানে অনেক মানুষ মারা গেছেন। ৩ হাজারেরও বেশি। প্রায় ২ হাজার মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই বিজয় হয়তো তাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে। সেই কঠিন দিনগুলো ভুলতে কিছুটা হলেও সাহায্য করবে।’

‘দেশে ফিরে বড় উদযাপনই হবে। আমরা খুব বেশি এধরনের জয় পাইনি। অন্যদিকে এমন একটি সময়ে দেশের মানুষও উদযাপন করার মতো পরিস্থিতিতে নেই। আফগানিস্তানে ক্রিকেট অনেক সুখ ও আবেগের উৎস। আমরা অনেক ম্যাচে হারলেও তাদের কাছ থেকে সমর্থন পাই। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে পারাটাও অনেক বড় ব্যাপার।’

এর আগে হেরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর রশিদ বলেছিলেন, বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দেবেন। ম্যাচসেরার পুরস্কার আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেছেন স্পিনার মুজিব উর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডমুজিবরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT