স্বাস্থ্য

বিএমটিএ’র নেতৃত্বে মুফাসসেরুল-সিতাবুর

বিএমটিএ’র নেতৃত্বে মুফাসসেরুল-সিতাবুর

সভাপতি একেএম মুফাসসেরুল হক (বামে), সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান (ডানে)

বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) এক বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আনিসা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একেএম মুফাসসেরুল হক (পিন্টু) ও সাধারণ সম্পাদক খন্দকার মেডিকেল ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী খন্দকার সিতাবুর রহমান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জামশেদ আলমের পরিচালনায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেডিএইডার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামিম সহ-সভাপতি-১ এবং ডব্লিউসিএ মেডিকেল ইভাকুয়েশন সার্ভিসের প্রধান নির্বাহী এ এম আর মজুমদার লিটন সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির অন্যান্য পদে যুগ্ম সম্পাদক (অর্থ) নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিমেডিসিন কোম্পানির বিজনেস ম্যানেজার আইনুল তারেক নোবেল। যুগ্ম সম্পাদক (দপ্তর ও প্রশাসন) হয়েছেন সু-চিকিৎসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আবদুল্লাহ আল আতিক।

সহকারী সম্পাদক (আইটি ও ডিজিটাল ট্রান্সফরমেশন) নির্বাচিত হয়েছেন কিউর এক্সপ্লোরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাজমুল ইসলাম রাফি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন হেলথ প্লাসের প্রধান নির্বাহী আবদুর রশিদ।

এ ছাড়া গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাইম মিডিয়াকেয়ারের পরিচালক দাঊদ আরমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডক্টরস লিংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাইম এভিয়েশনের প্রধান নির্বাহী এস এম ওয়াসিম মেহবুব।

বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি নির্বাহী কমিটি

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথ কানেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফ হোসেন এবং আপনজন হেলথকেয়ারের পরিচালক গিয়াস মোহাম্মদ আজিজুল হক।

নবনির্বাচিত কমিটি আগামী এক বছর আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা অংশীদারিত্ব বৃদ্ধি, মেডিকেল ট্রাভেল অবকাঠামোর সম্প্রসারণ এবং চিকিৎসা পর্যটন খাতে প্রযুক্তিনির্ভর আধুনিক সমাধান নিশ্চিত করতে কাজ করবে।

বিষয়:নির্বাহী কমিটি বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বিএমটিএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…