বিনোদন

বড় পর্দায় আবার দেখা যাবে সুশান্তকে!

সুশান্তের ছবি, বলিউড অভিনেতা, সিনেমা, হালকা পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা সুশান্তের একটি ছবি, তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, পটভূমিতে হালকা স্ট্রাইপড উইন্ডো।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চার বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর। এখনও অনুরাগীরা ভুলতে পারেননি তাকে। এর মাঝেই অভিনেতার ভক্তরা পেলেন সুখবর। প্রেক্ষাগৃহে আবার আসছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ছবি।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবির মূল চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত। ৫ জুলাই থেকে ১১ জুলাই এই ছবি আবার ভারতের সিনেমা হলে দেখা যাবে।

আগামী ৭ জুলাই ধোনির জন্মদিন। প্রাক্তন ক্রিকেট তারকার ৪৩তম জন্মদিন উপলক্ষেই এই ছবির নির্মাতারা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ আবার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

কিছু দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয় বার জয়ী হয়েছে ভারত। দ্বিতীয় বার ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও সেই বিষয়টি তুলে ধরা হয়। তাই সেই স্মৃতিচারণ করতে মানুষ প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিড় করবেন, এমন আশাই করছেন নির্মাতারা।

বিষয়:সুশান্ত সিং রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…