চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ, এমন খবরেই সরগরম এখন নেটদুনিয়া। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এই গুঞ্জনের মাঝে এবার যেন নতুন মাত্রা যোগ করলেন ম্রুণাল নিজেই।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও পোস্টে তিনি প্রেমে পড়া নিয়ে যা বললেন, তা যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্ত মহলে। মুখে কিছু না বললেও চোখে-মুখে ধরা পড়ল অন্যরকম এক অনুভূতির ছায়া, তাহলে কি প্রেমে জড়িয়েই পড়েছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার ক্যারিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।‘

তবে ম্রুণালের এই মন্তব্য ঘিরে এবার নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধানুশের সঙ্গে প্রেম।

জানা যায়, সম্প্রতি ম্রুণালের তারকাখচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধানুশ। আর সেখানেই ধানুশকে ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাকে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের ‘সন অফ সর্দার’ এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছে ছিলেন ধানুশ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধানুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকাধানুশবলিউড অভিনেত্রীম্রুণাল ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT