চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় নারীকে পণ্য হিসেবে উপস্থাপন নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
বিনোদন
A A

সম্প্রতি মুক্তি পেয়েছে রাম চরণ অভিনীত সিনেমা ‘পেড্ডি’। যেখানে প্রথমবারের মত রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবির শুটিংয়ের সময় থেকে ছবির প্রচার বার বার কোন না কোন কাণ্ড ঘটেই চলেছে।

এবার সমালোচনার সম্মুখীন নায়িকা ও পরিচালক। দর্শকের একাংশের মতে জাহ্নবীকে বেশ কিছু দৃশ্যে দেখে নিজেরাই অস্বস্তিতে পড়েছেন তারা।

সামাজিক মাধ্যমে হরহামেশাই এখন দেখা মেলে এমন ভিডিও। বলিউডের অনেক নায়িকাই ঠিক এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দির শিকার ছড়িয়ে পড়া এমন নানা ভিডিও নিয়ে আলোচনা বাড়ছে। এবার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

সম্প্রতি এক পডকাস্টে সম্মতি ছাড়া নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন নিয়ে কথা বলেন তিনি। এ সময় পাপারাজ্জিদের কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তবে বলে রাখা ভালো, এই পডকাস্টে জাহ্নবীকে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন অভিনেত্রীদের মতো আপনাকেও ‘আবেদনময়ী’ হিসেবে উপস্থাপনের বিষয়গুলো সামনে এসেছে। বিষয়গুলো আপনাকে অস্বস্তিতে ফেলে কি না?

কথা প্রসঙ্গে সেখানেই উঠে আসে এই ‘উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দি’র আলোচনা। জাহ্নবী জানান, বিষয়টি নিয়ে তিনি আলোকচিত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। তাদেরকে বুঝিয়েছেন, নারীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত।

সমালোচকদের দাবি, কিছু কিছু দৃশ্য আকর্ষিত করে তোলার উদ্দেশ্যে এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছে যা, বাকি কাহিনিটিকে নষ্ট করে দিয়েছে। অহেতুক যৌনভঙ্গিমার দৃশ্য প্রদর্শিত হয়েছে বলেও দাবি। এই অভিযোগ শুনে পরিচালকও নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নেন।

Reneta

ছবির পরিচালক লিখেছেন, “কাউকে অস্বস্তিতে ফেলা বা কাউকে অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। সিনেমার উদ্দেশ্য হওয়া উচিত দর্শককে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা।”

পরিচালক জানান, নারীদের অবমাননা বা বস্তু হিসাবে উপস্থাপন করার কোন উদ্দেশ্য তাদের ছিল না। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি সবসময় নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এই বিতর্ক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী জাহ্নবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহ্নবী কাপুরপেড্ডিবলিউড অভিনেত্রীরাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT