চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু কষ্টের ফসল ‘এমআর নাইন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার (২৫ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে মাসুদ রানা অবলম্বনে ‘এমআর নাইন: ডু অর ডাই’। ৮৩ কোটি বাজেটের এ ছবিটি তৈরি করতে বহু কষ্ট সইতে হয়েছে প্রত্যেককে। বিশেষ নজর দিতে হয়েছে স্ক্রিপ্টে। এ কারণে চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাকে তার বিয়ের দিনে রাতে অর্থাৎ বাসর রাতেও স্ক্রিপ্ট লিখতে হয়েছে!

এমন তথ্য জানা যায় মঙ্গলবার রাতে ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে। সেখানে উপস্থিত থেকে ছবি শুরু থেকে এক্সিকিউটিভ হিসেবে কাজ করা এক টিম মেম্বার তার বক্তব্য দেয়ার সময় বলেন, এর একেবারে শুরু থেকেই আমি ছিলাম। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা তার বাসর রাতেও ‘এমআর নাইন’ এর স্ক্রিপ্ট লিখেছে। এটা তার জন্য ইতিহাস!

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, যা নিয়ে প্রকাশিত হয়েছে বহু বই এবং প্রতিটি সিরিজই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তারই একটি ‘ধ্বংস পাহাড়’, যা অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিটি।

Banglabid

নাজিম উদ দৌলা বলেন, এই স্ক্রিপ্ট ২০ বার ড্রাফট হওয়ার পরে জাজের পক্ষ থেকে নিজে কাজী আনোয়ার হোসেনের সাথে দেখা করেছিলাম। পুরোটা শোনার সময় তিনি কোনো এক্সপ্রেশন দেননি। পরে তিনি তার সেবা প্রকাশনীর লোকদের ডেকে জানান, এর চেয়ে ভালো স্ক্রিপ্ট হতে পারতো না। সুতরাং তিনি এই স্ক্রিপ্টের বিষয়ে অবগত কিনা এতে কোনো সন্দেহ নেই। তার সম্মতি নিয়ে করা। তিনি আমাদের পাশে না থাকলেও তার মেমোরি থাকবে।

১৯৬৮ সালের ‘মাসুদ রানা’র চরিত্রটি আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। সেটি করেছেন এবিএম সুমন। তিনি বলেন, এত আনন্দ লাগছে যে ভাষায় প্রকাশ কর‍তে পারছি না। মাঝেমধ্যে ফ্রোজেন ফিল হচ্ছে। এতে হলিউড যুক্ত হওয়ায় আরও ভালো লাগছে যেখানে আমি লিড করছি। বইয়ের মাসুদ রানার যত কাছাকাছি করা যায় সেই চেষ্টা করেছি। বই লেখার সময় লেখায় সমস্যা হয় না কিন্তু ফিল্ম বানাতে গেলে অনেক ছাড় দিতে হয়।

জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজ বলেন, মঙ্গলবার এমআর নাইনের ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সবগুলো সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পাই তবে এ সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনেও চলবে। নইলে পরের সপ্তাহ থেকে চলবে।

Reneta

আমেরিকা স্বপ্ন স্কেয়ারক্রো এই ছবিটি পরিবেশনা করছে। এর বাংলাদেশের প্রধান সৈকত সালাউদ্দিন জানান, কানাডা ও আমেরিকাতে ১৫১টির মতো থিয়েটারে এটি মুক্তি পাবে। এটাই সর্বাধিক হল পেতে যাওয়া বাংলা ছবি হতে যাচ্ছে।

মাসুদ রানা পরিচালনা করেছেন আসিফ আকবার। তিনি বলেন, বিশ্বব্যাপী ৬ মাস শুধু থিয়েটারে রিলিজ। এর বাইরে ওটিটিতে রিলিজ হবে না।

ছবিতে আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা।

ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনএমআর নাইনজাজমাসুদ রানালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ বার গ্র্যামি আ্যাওয়ার্ড বিজয়ী সরকার রিকি কেজ ঢাকায়

পরবর্তী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধান অতিথি ও কর্মকর্তাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের অভ্যর্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু হতাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT