চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরবাদ-কে ‘আটকানোর চেষ্টা’, ঈদের ছবি নিয়ে সরব হল মালিক সমিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৫
বিনোদন
A A
বরবাদ সিনেমার প্রধান চরিত্রদের ছবি, নাটকীয় ও উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সপ্তাহখানেক বাকি; সিনেমা ইন্ডাস্ট্রি ইতোমধ্যে সরগরম হয়ে উঠতে শুরু করেছে। তবে রবিবার দুপুর পর্যন্ত আলোচনার শীর্ষে থাকা ছবিগুলোর মধ্যে ‘দাগি’ এবং ‘জংলি’র সেন্সরে জমা পড়ার খবর পাওয়া গেলেও জানা যায়, ‘বরবাদ’ এখনও জমা পড়েনি।

এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, ‘বরবাদ’কে আটকানোর চেষ্টা করছে একটি পক্ষ! বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রদর্শক সমিতি। ‘বরবাদ’-কে আটকানোর খবরে এফডিসি বরাবর ইতিমধ্যে আবেদনও জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

গেল ১৩ মার্চ পাঠানো একটি চিঠিতে প্রদর্শক সমিতি জানায়, করোনা পরবর্তী দেশের সিনেমা হলগুলো ভালো সিনেমার অভাবে একেবারে বন্ধ হওয়ার অবস্থা। ভালো সিনেমার সংকটে সিনেমা শিল্প আজ বন্ধের দ্বারে।

চিঠিতে বলা হয়, করোনা পরবর্তী যে সিনেমাগুলো ব্যবসা করেছে অধিকাংশই শাকিব খানের। তার আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ লগ্নী করেছে উচ্চশিক্ষিত ও আধুনিক কারিগরি মান সম্পন্ন জানাশোনা ব্যক্তি। সিনেমার খারাপ সময়ে তার অর্থ লগ্নীকে প্রদর্শক সমিতি সাধুবাদ জানাচ্ছে। এ কারণে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলগুলোতে যেন ‘বরবাদ’ প্রদর্শন করা যায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় অনুমতি দানের আবেদন জানাই।

এদিকে, শনিবার সিনেমা হল মালিক সমিতির ইফতার শেষে সংবাদ মাধ্যমগুলোর কাছেও যে কোনো মূল্যে ‘বরবাদ’ প্রদর্শনের কথা জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, শাকিব খানের ছবি নিলেও শুরুতে একটা ভালো রিসিপশন আসে, যা অন্যদের ক্ষেত্রে হয় না। ‘দাগি’ ছবিতে নিশোর যে গেটআপ দেখলাম সেটাও খারাপ না কিন্তু ইনিশিয়াল রিসিপশনটা শাকিব খানের কারণে হয়ে থাকে। আমরা চাই ঈদে ‘বরবাদ’ আসুক।

হল মালিক সমিতির নেতারা বলেন, দর্শকরা শাকিব খানের ছবি সবার আগে দেখতে চায়। কারণ, তারা শাকিব খানকে অন্যদের চেয়ে বেশি পছন্দ করে। এ কারণে আমরা হলে শাকিব খানের ছবি নেয়ার সর্বাত্মক চেষ্টা করবো। এটা যদি না পাই তারপর ‘জংলি’ অথবা ‘দাগি’ নিতে চাইবো।

Reneta

প্রদর্শক সমিতির নেতা আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘বরবাদ’ নিয়ে রবিবার অথবা সোমবারের মধ্যে দারুণ সুখবর পাওয়া যাবে আশা করছি।

শাকিবের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়ামের জংলি ছাড়াও মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিমের চক্কর ৩০২ এবং সজল-ফারিয়ার জ্বীন ৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলিদাগিবরবাদলিড বিনোদনশাকিব খানসিয়ামহল মালিক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT