অধ্যাপক মো. আলমগীর রহমান মারা গেছেন

অধ্যাপক মো. আলমগীর রহমানের স্মরণসভায় বক্তা ও অতিথিরা উপস্থিত, বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজসেবক।. Channel i News – চ্যানেল আই নিউজ
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক আলমগীর হোসেন কিডনি জনিত সমস্যাসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হত। শেষে হেপাটাইটিস বি ধরা পড়ায় বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি মাগুরা নেওয়া হয়। সেখানে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






