বাংলাদেশ

জেলহত্যার সেই বেদনাবিধুর দিন

চ্যানেল আই অনলাইন: চারজন বিশিষ্ট ব্যক্তির কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য চারজন ব্যক্তির কালো-সাদা ছবি, যারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ ৩ নভেম্বর। শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়।

দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ষড়যন্ত্র, ক্ষমতার পাল্টাপাল্টি দখলের ধারাবাহিকতায় রাতের আঁধারে কারাগারে বন্দী অবস্থায় ৪৯ বছর আগে হত্যা করা হয়েছিল জাতীয় এই চার নেতাকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেলহত্যা মামলা নামে পরিচিত।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৮। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৩ জন।

বিষয়:জেলহত্যা দিবস বেদনাবিধুর দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…