চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে ভাঙতেই ‘সমকামী’ আখ্যা পেলেন মৌনী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২৬
বিনোদন
A A

স্বামী সূরাজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই মৌনীকে নিয়ে নানা গুঞ্জন রটে। অনেকেই বলেন, দিশা পাটানীর সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠতা’র জন্যই এই পরিণতি হল তার দাম্পত্যের। প্রথমে অবশ্য এই খবর ছড়ায় যে, সূরাজই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন।

তাদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, “লোকজন তো কথা বলবেই। লোকজনের কাজই কথা বলা। কথা বলতে দিন ওদের।” এবার মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন করতেই নিজেকে ‘সমকামী’ বললেন তিনি?

দিনকয়েক আগেই ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মৌনী। সেখানে গিয়ে দিশার জন্য মন খারাপের বার্তা দেন অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসাবে যান তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, তাকে নিয়ে ঘটে চলা গুঞ্জন সম্পর্কে তিনি অবগত কি না!

Banglabid

তাতে মৌনী বলেন, ‘‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জন তো?’’ অভিনেত্রী জানান, তার জীবনের সমস্ত কঠিন পর্যায়ে তিনি তাঁর পরিবার ও বন্ধুদের পেয়েছেন এবং তিনি সৌভাগ্যবান এমন বন্ধুদের পেয়ে।

পাশাপাশি মৌনী বলেন, ‘‘আমার জীবনে অসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালবাসি। জীবনে এমন নারী থাকা খুব জরুরি যারা আপনাকে উৎসাহিত করেন। তাই আমার বান্ধবীরা সেরা।”

মৌনী আত্মনির্ভরশীলতার গুরুত্ব নিয়েও কথা বলেন এবং বলেন, “আজকের দিনে মেয়েদের আর্থিক ও মানসিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনাকে মানসিক এবং আর্থিক ভাবে স্বাধীন হতে হবে।”

Reneta

মৌনী জানান, তার জীবনটাই একটা দীর্ঘ চড়াই-উতড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাই আনন্দ-দুঃখ সবই তার জীবনের অঙ্গ।

অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তারপরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা।

এরপরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোন সম্পর্ক নেই।’’

শুধু দিশার সঙ্গে সম্পর্কের গুঞ্জনই নয়, দুবাইয়ের ব্যবসায়ী সূরাজের কাছ থেকে নাকি মোটা টাকা খোরপোশও চেয়েছেন অভিনেত্রী এমনও শোনা যায়। যদিও সেসব অভিযোগ নস্যাৎ করে দেন মৌনীর প্রাক্তন স্বামী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিশা পাটানীমৌনী রায়সূরাজ নাম্বিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

পরবর্তী
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

সড়ক দুর্ঘটনা সতর্কতা সাইন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT