চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌনীর রেস্তোরাঁর নাম ‘বদমাশ’, এক রুটির দাম ১০৫ টাকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
মৌনীর রেস্তোরাঁর পরিবেশে এক তরুণী ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের জন্য রেস্তোরাঁ ব্যবসা এখন আর নতুন কোন বিষয় নয়। অভিনয়ের পাশাপাশি অনেকেই এই কাজে নাম লিখিয়েছেন। যেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মৌনী রায়েরও।

এবার সেই মৌনী রায়ের রেস্তোরাঁর খাবারের দাম নিয়েই শুরু হলো নানা চর্চা। মৌনীর রেস্তোরাঁয় একটি রুটির জন্য ১০০ টাকা এবং একটি গোলাপজামের জন্য ৪১০ টাকা দিতে হয়!

কেবল অভিনয় জগতেই নয়, খাবারের ব্যবসায়েও ভীষণ অ্যাক্টিভ মৌনী। ২০২৩ সালে তিনি মুম্বাইয়ের বদমাশ নামে একটি রেস্তোরাঁ শুরু করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, বদমাশ-এর খাবারের দাম প্রকাশ্যে এসেছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে রেস্তোরাঁর বেশিরভাগ খাবারের দাম ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে। শাহি টুকরা এবং গোলাপজামের প্রতিটির দাম ৪১০ টাকা করে।

মশলা বাদাম, মশলা পাঁপড়, মুচমুচে ভুট্টার দাম ২৯৫ টাকা। পিঁয়াজ ভাজিয়ার দাম ৩৫৫ টাকা। চিংড়ির একটি পদের দাম ৭৯৫ টাকা। তন্দুরি রুটির দাম ১০৫ টাকা, নান ১১৫ টাকা এবং অমৃতসারি কুলচার দাম ১৪৫ টাকা।

কিন্তু কেন এই ধরনের খাবার? এর উত্তরে অভিনেত্রী বলেছেন, “আমি ভারতীয় খাবার পছন্দ করি। বিদেশে কাজের জন্য গেলেই আমি ভারতীয় খাবারের খোঁজ করি। আমার মনে হয়েছিল, বেঙ্গালুরু ও মুম্বাইতে ভারতীয় খাবারের ভাল কোন রেস্তোরাঁ নেই। তাই এমন একটা রেস্তোরাঁর কথা ভেবেছিলাম।”

Reneta

২০০৬ সালে অভিনয়ে অভিষেকের পর থেকেই মৌনী রায় ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ‘মহাদেব’ ও ‘নাগিন’ সিরিজে অভিনয় করে তিনি বিপুল প্রশংসা পান। পাশাপাশি একাধিক বড় ব্র্যান্ডের মুখও হয়ে ওঠেন বঙ্গললনা।

২০২৩ সালে অভিনয়ের পাশাপাশিমপা রাখেন রেস্তরাঁর ব্যবসায়। বেঙ্গালুরুর সারজাপুর এলাকায় নিজের রেস্তোরা ‘বদমাশ’ খুলে তিনি শুরু করেন এই যাত্রা, পরে মুম্বাইয়ের আন্ধেরিতেও তার আরেকটি শাখা চালু হয়। বর্তমানে ভারতের বিভিন্ন শহরে মৌনীর ছ’টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীনায়িকাবলিউডমৌনী রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT