মাগুরা ঢাকা খুলনা মহাসড়কের রামনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিক আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের আলী বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান বলেন, শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রাম থেকে মোটরসাইকেল চালক শফিক মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। তিনি রামনগর এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের সাথে একটি কুকুরের ধাক্কা লাগে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় সেখান দিয়ে যাওয়া একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।









