জনপদ

যমুনা সেতু মহাসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যমুনা সেতু মহাসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরজলফৈ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৮)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নগরজলফৈ এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো ভারী যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগরের মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:গাড়িচাপা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক নিহত মোটরসাইকেল আরোহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…