চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহত

আখতারুজ্জামানআখতারুজ্জামান
৩:৪৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২২
জনপদ, পাবনা
A A

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী শ্যালিকা- দুলাভাই নিহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) সাঁথিয়া উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ভিটাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনছার আলীর ছেলে ফরমান আলী (৩০) ও ফরমান আলীর শ্যালিকা মাহবুবা ইয়াসমীন (২০)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাধপুর হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক ইসহাক আলী জানান, ফরমান আলী গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। তার শ্যালিকাও অন্য প্রতিষ্ঠানে কাজ করতেন। তারা শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দেশে রওয়ানা দেন। সকাল ৭টার দিকে তারা ভিটাপাড়া ইটভাটার কাছে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে তদের ধারণা, পিছন থেকে কোন গাড়ি ধাক্কা দেয়ার ফলে কিম্বা মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ফরমান আলীর পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT