জনপদ

টাঙ্গাইলে ছেলের হাতে মা খুন

ছেলে আটক

টাঙ্গাইলে ছেলের হাতে মা হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি পুলিশি অভিযানে আটক সন্দেহভাজন ব্যক্তি, যেখানে পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। নিহত সালমা বেগম (৫০) ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলীর স্ত্রী। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ছেলে আবুল কালামকে (৩০) আটক করেছে।

সোমবার রাতে শহরের ২ নং ওয়ার্ড বল্যা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ কালাম মাদকের সাথে জড়িয়ে পড়ে। সোমবার সন্ধায় কালাম মাদক ক্রয়ের জন্য তার মায়ের কাছে টাকা চায়। টাকা না পেয়ে কালাম তার মাকে পিটিয়ে হত্যার পর মায়ের মরদেহ কম্বল দিয়ে পেচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে। কালামের ছোট ভাই ঘরে ফিরে খাটের নিচে মাকে কম্বল দিয়ে পেচানো অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এঘটনার সাথে জড়িত আবুল কালামকে পুলিশ গ্রেফতার করেছে।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়:ছেলের হাতে মা খুন টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…