জনপদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মা, আহত বাবা-ছেলে, স্থানীয়রা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা ও ছেলে আহত, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামালপুরে এক আত্মীয়ের জানাযার নামাজে যাওয়ার সময় টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাখাওয়াত তালুকদার ও ছেলে ওয়ারিফ তালুকদার আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায় ধনবাড়ীর নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ির ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে।

ধনবাড়ী থানার এস আই ফরিদ আহমেদ বলেন, মোটরসাইলেযোগে সকালে তাদের জামালপুর এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে জামালপুরের উদ্দেশে রওনা হয়।

মোটরসাইকেলটি নল্লা বাজার এলাকায় আসলে চালক ওয়ারিফ তালুকদার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাকা সড়কের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে মা নিহত হন। বাবা ও ছেলে আহত হয়। ওয়ারিফের নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:গৃহবধুর মৃত্যু টাঙ্গাইল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…