চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
১০:২০ পূর্বাহ্ন ১৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধ থামাতে গিয়ে ছেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মা। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রহিমা বেগম (৮০) সম্প্রতি তার বাবার বাড়ি থেকে কিছু জমি ভাগে পান। ওই জমি থেকে এক কাঠা জমি তিনি তার এক ভাইকে লিখে দেন। বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে তার ছেলে নুরুল গাজী প্রথমে মায়ের সঙ্গে এবং পরে মামা ও মামাতো ভাইদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরোধ মীমাংসার চেষ্টা করতে এগিয়ে যান রহিমা বেগম। এ সময় ছেলের ধাক্কায় তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জছেলের হাতেজমি নিয়ে বিরোধপ্রাণ গেল মা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬

চীনা স্যাটেলাইটে নজরদারি করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা!

এপ্রিল ১৬, ২০২৬

কামাভিঙ্গার লাল কার্ড ‘একটি তামাশা’

এপ্রিল ১৬, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT