চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ শিশু সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: মাদারীপুর দেড় বছর ও ৩ বছর বয়সী দুইজন শিশু সন্তনকে গলা টিপে হত্যা করেছেন তাদের মা। কেন হত্যা করা হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। নিহত শিশুদের মাকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল ১০ জুলাই বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে।  এর দুই মাস আগে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার দরগা শরীফ রোড আলমগীর হোসেনর বাসায় বাবা মা ও দুই শিশু সন্তনকে নিয়ে ভাড়া উঠেন এক প্রবাসীর স্ত্রী জান্নাতুল তাবাসসুম। বুধবার ১২টার দিকে মেয়ে জান্নাতুল ফেরদাউস ও ছেলে মেহেরাবকে নিয়ে মা জান্নাতুল তাবাসসুম নিজের বেড রুমে দরজা আটকে থাকে।

দুপুর পেরিয়ে গেলেও ডাকাডাকি করলেও দরজা না খোলায় তাবাসসুমের ভাই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সাহায্য চায়। মাদারীপুর সদর মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ বাড়ির মালিক, স্থানীয় ও তাবাসসুমের ভাইকে নিয়ে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

সেসময় তারা দেখতে পান শিশুদের নিথর দেহ বিছানায় পড়ে আছে আর মা তাবাসসুম তাদের পাশ বসে আছেন। নিথর দেহ দুটি পরীক্ষা করে দেখেন শক্ত হয়ে গেছে। তাবাসসুমকে বারবার জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোন কথা বলেননি। পরে পুলিশ তাবাসসুমকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশু দুটিকে মারা হয়েছে। সুরাতহাল রিপোট করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। শিশুদের মাকে আমরা আটক করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলা টিপে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT