চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর মরদেহ ফেলতে গিয়ে আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় রত্না ওরফে রিয়া নামে (২১) এক গৃহবধূকে গলা টিপে হত্যার পর তার মরদেহ রাতের অন্ধকারে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্বামী নাজমুল হাসান। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শনিবার রাত ১০টার দিকে নগরীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নাজমুল হাসান জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মদিনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল হাসান কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মুদি দোকানের ব্যবসা করে করতেন। ওই দোকানে দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের রত্নার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রায় দেড় বছর আগে উভয়ের বিয়ে হয়। এটা নাজমুলের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নাজমুল হাসান জানান, রত্না বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মাঝে মাঝে বাড়ি থেকে চলেও যেত সে। শনিবারও টাকা চেয়েছিল নাজমুলের কাছে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বেলা ১১টার দিকে নাজমাকে গলাটিপে হত্যা করে নাজমুল। পরে রাত ১০ টার দিকে রত্নার লাশ তোসকে পেঁচিয়ে অটোরিকশায় বিমানবন্দর এলাকায় ফেলে দেওয়ার সময় লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিমানবন্দর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী নাজমুল হাসানকে আটক করা হয়েছে। রোববার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলা টিপে হত্যাসেমি লিডস্ত্রীর মরদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT