চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামাজে থাকা শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৫০ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারের টেকনাফে নামাজরত অবস্থায় পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক পুত্রবধূ ছেনুয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় জালাল উদ্দিন জানান, প্রায় পাঁচ দিন আগে পারিবারিক বিষয় নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার পুত্রবধূ ছেনুয়ারা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। মনোয়ারার ছেলে মো. ইদ্রিস শুক্রবার দুপুরে মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নামাজরত অবস্থায় শাশুড়ির গলায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন পুত্রবধূ।

তিনি আরও বলেন, আহত মনোয়ারা বেগমকে স্থানীয় শামলাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পুত্রবধূকে আটক করে। প্রথমে তিনি ঘটনার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন বলে জানান স্থানীয়রা।

Reneta

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ছেনুয়ারা বেগমকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারশামলাপুর হাসপাতালশাশুড়িকে কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT