জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে ঘুমিয়ে ছিলো মা ও দুই মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির উপর পড়ে গিয়ে তারা চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন তারা। রাতে মারা গেলেও সকালে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।








