চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভয়ে ৩ বছর ঘরে আবদ্ধ মা-ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করে থাকা মানুষজন, জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভয়ে ভারতে এক নারী৩ বছর ধরে তার ছেলেকে সঙ্গে নিয়ে একটি বাসায় আবদ্ধ ছিলেন।

এনডিটিভির এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়।

জানা যায়, মুনমুন মাঝি (৩৩) তার ৭ বছর বয়সী (বর্তমানে ১০) ছেলেকে নিয়ে তাদের গুরুগ্রামের বাড়িতে তিন বছর ধরে তালাবদ্ধ ছিলেন। তার ভয় ছিল, ঘর থেকে বের হলেই তার ছেলে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে।

Banglabid

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, গতকাল তাদেরকে বাসা থেকে উদ্ধার করা হয়েছে এবং পরে চেক আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

কোভিডভীতির উদ্ভট এই ঘটনাটি গত সপ্তাহেই সামনে আসে যখন মহিলাটির স্বামী পুলিশকে এ খবর জানান।

তিনি বলেন, লকডাউনের বিধিনিষেধ শেষ হওয়ার পরে তিনি কাজ করতে বেরিয়েছিলেন। এরপর তার স্ত্রী তাকে আর ঘরে প্রবেশ করতে দেয়নি। তারপর থেকেই তিনি ভাড়া পরিশোধ করা এবং প্রয়োজনীয় খাবার ও জিনিসপত্র কিনে দরজার বাইরে রেখে যেতেন। তিনি প্রাথমিকভাবে বন্ধুদের এবং আত্মীয়দের বাড়িতে থাকতেন। কিন্তু বেশকিছুদিন এভাবে থাকার পর বাসা ভাড়া করে থাকতে শুরু করেন।

Reneta

ঘটনাটি পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস করেনি।

পুলিশ জানায়, আমরা ওই নারীকে ভিডিও কল করেছিলাম এবং যখন আমরা শিশুটিকে দেখি তখন সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। তার চুল কাঁধ পর্যন্ত নেমে গিয়েছিল। মহামারীতে আক্রান্ত হওয়ার সময় যে শিশুটির বয়স ছিল সাত, তার বয়স এখন প্রায় ১০। তিন বছর ধরে সে তার মা ছাড়া আর কাউকেই দেখেনি। ছেলেটি ঘরের দেয়ালে লেখালেখি করত।

পুলিশ ও উদ্ধারকারীদল ঘরটিতে প্রবেশ করে দেখতে পায়, তিন বছর ধরে ঘরটির আবর্জনা ফেলা হয়নি এবং ঘরটি খুবই নোংরা ছিল। কাপড়ের স্তূপ, চুল, প্যাকেট দিয়ে ঘরটি পরিপূর্ণ ছিল।

এ বিষয়ে সহকারী সাব-ইন্সপেক্টর প্রবীণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ঘরের ভিতরে এতটাই আবর্জনা ছিল যে আরও কিছু দিন চললে অপ্রীতিকর কিছু ঘটতে পারত।

গুরগ্রামের সিভিল সার্জন ডা. বীরেন্দর যাদব বলেন, মহিলাটির মানসিক সমস্যা রয়েছে এবং তাদের চিকিৎসার জন্য মানসিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকোভিডমা-ছেলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রার্থীদের মানববন্ধন

পরবর্তী

বাংলাদেশে ফেসবুক ভেরিফাইডে কত টাকা লাগবে?

পরবর্তী
ফেসবুক ভেরিফাইডের জন্য বাংলাদেশে কত খরচ হবে তা দেখাচ্ছে মোবাইল স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ফেসবুক ভেরিফাইডে কত টাকা লাগবে?

বাংলাদেশের রিকশার মডেল প্রদর্শনী ম্যানচেস্টার মিউজিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার মিউজিয়ামে ‘বাংলাদেশের রিকশা’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT