চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
জনপদ, মৌলভীবাজার
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. জালাল উদ্দিন: মৌলভীবাজারের কুলাউড়ায় এক সড়ক দুর্ঘটনায় ছেলে মারা যাওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন মা।

১২ জানুয়ারি সকালে এক সড়ক দুর্ঘটনায় শিশু ফাহিদ গাজী (১০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় তার মা স্কুলশিক্ষিকা আসমা বেগম চৌধুরীসহ (৩০) কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার মারা যায় আসমাও।

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের আসনপুর গ্রামের বাসিন্দা বকুল গাজীর স্ত্রী আসমা ও তাদের একমাত্র সন্তান ফাহিদ।
নিহত আসমা উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা এলাকায় একটি বেসরকারি সংস্থার পরিচালিত প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আর ফাহিদ সদর ইউনিয়নের আসনপুর হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।

Banglabid

মুঠোফোনে যোগাযোগ করা হলে স্ত্রী–সন্তান হারানো বকুল গাজী হাউমাউ করে কেঁদে বলেন, আমার সব শেষ হয়ে গেল। সব হারিয়ে ফেলেছি।

বাবুল গাজীর প্রতিবেশী আবু সুফিয়ান আজ সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, এলাকায় বকুলের লোহার যন্ত্রপাতি ঝালাইয়ের একটি দোকান আছে। সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে তিনি শুধু বিলাপ করে চলেছেন। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা মিলছে না। সিলেটে নিহত আসমার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বাড়িতে দাফন করা হবে।

স্থানীয় ও কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, আসমার বাবার বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায়। কর্মস্থলও পাশাপাশি পড়েছে। ১২ জানুয়ারি সকালে তিনি ফাহিদকে বাবার বাড়িতে রেখে বিদ্যালয়ে যান। ছুটির পর বিকেলে সন্তানকে নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়িতে আরও কয়েকজন যাত্রী ছিলেন। গাড়িটি কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বর যাত্রীবাহী একটি মাইক্রেবাস সেটিকে সজোরে ধাক্কা মেরে দ্রুত চলে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

Reneta

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফাহিদ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আসমা, গাড়ির চালকসহ সাতজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার বিকেল চারটার দিকে আসমা মারা যান।

দুর্ঘটনার পর আবদুল মতলিব নামের আহত এক ব্যক্তির স্বজন বাদী হয়ে মাইক্রোবাসের অজ্ঞাতনামা চালককে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বলেন, মাইক্রোবাসের চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মা-ছেলেমৌলভীবাজারসড়ক দুর্ঘটনায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৯

পরবর্তী
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৯

কোহলি ক্রিকেট খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে মেসি, ক্রিকেটে সর্বকালের সেরা কোহলি

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT