জনপদ

বাসচাপায় মা-ছেলে নিহত

বাসচাপায় নিহত মা-ছেলে ঘটনাস্থল, আহতরা আশপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসচাপায় মা-ছেলে নিহতের ঘটনায় আহতরা আশপাশে অবস্থান করছে, ঘটনাস্থল ও পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪ টায় দিনাজপুরের বীরগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে দলুয়া পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বীরগঞ্জ উপজেলার প্রাণ নগর এলাকার মো. মাহাবুব ইসলামের স্ত্রী মোছা. খাইরুন্নাহার (২৩) এবং পুত্র আবুজার (৬ মাস)।

আহত ৪ জন হলেন, প্রাণ নগর এলাকার মো. মাহাবুব (৩০), ভ‌্যানচালক মো. সা‌কিব (২৪), মোছা. আ‌ছিম (৫), মোছা. সা‌দিয়া (১৫)।

জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী এইচ. এ প্লাস পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২১৪০) বাসচাপায় নিহত হয় অটো-ভ্যানের দুই যাত্রী মা ও ছেলে। তাৎক্ষণিক উদ্ধার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মা-ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাস দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার পর বাস ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…