চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচারকের ভূমিকায় না থেকে ভালো কাজগুলোকে উৎসাহ দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

অভিনেতা হিসেবে দর্শকদের কাছে সমাদৃত মোস্তাফিজুর নূর ইমরান। বিশেষ করে ওটিটি প্লাটফর্মগুলোতে তার একাত্তর, মহানগর, কাইজার, রঙিলা কিতাব, ফেউ- যারা দেখেছেন তারা নূর ইমরানের অভিনয় দেখে প্রশংসা করতে ভুলেননি! 

গুণী অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। ঘটনাচক্রে তারা দাম্পত্যসঙ্গী। দুজনের অভিনয় মুন্সিয়ানা দর্শকদের প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে। নূর ইমরানের কাছে প্রশ্ন ছিল, কে ভালো অভিনয় পারেন? আপনি নাকি আপনার দাম্পত্য সঙ্গী অর্ষা?

উত্তরে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, অবশ্যই অর্ষা ভালো অভিনয় করেন। আমি তার অভিনয়ের ভক্ত। তার থেকে অভিনয়ের বিভিন্ন টিপস নিয়ে শিখি। অর্ষা বর্তমান সময়ে আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অব দ্য ফাইনেস্ট অ্যাক্টর।

কোন টিপস কাজে লেগেছে জানতে চাইলে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, “আমি কাঁদতে পারতাম না, অর্ষা আমাকে কান্না করা শিখিয়েছে। তার থেকে টিপস নিয়ে কান্নার চেষ্টা করি। অর্ষার মধ্যে আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে, সে দ্রুত ক্যারেক্টারে ঢুকে যেতে পারে, আবার সেই ক্যারেক্টার ছেড়ে দিতে পারে। এটা আমার ক্ষেত্রে হয় না। আমিও নিজে নিজে বলি এটা কেন পারি না? আমি অর্ষার কাছ থেকে এটাও শেখার চেষ্টা করছি।”

এদিকে, আসন্ন ভালোবাসা দিবসে অরুণ চৌধুরীর পরিচালনায় ‘জলে জ্বলে তারা’ ছবিটি মুক্তি পাচ্ছে। যেখানে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। আরও আছেন এফএস নাঈম, রাফিয়াত রশিদ মিথিলা, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু সহ অনেকে।

মোস্তাফিজুর নূর ইমরান তার অভিনীত ‘জলে জ্বলে তারা’ ছবি প্রসঙ্গে বলেন, ওটিটিতে কাজ করলেও বিগ স্ক্রিনে ছবি মুক্তি পাওয়া প্রত্যেক অভিনেতার কাছে দারুণ আনন্দের। যখন নতুন নতুন চরিত্র প্লে করি সেগুলো আমাকে কেমন চ্যালেঞ্জ দেয় সেটা ফেইস করি। ‘জলে জ্বলে তারা’য় যে চরিত্র করেছি সেটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এটা সকল শ্রেণির দর্শকদের কাছে উপভোগ্য গল্পের ছবি হতে পারে বলে আমার ধারণা।

Reneta

‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে অভিনয় করলেও মোস্তাফিজুর নূর ইমরান পর্দায় তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন একাধিকবার। এই অভিনেতার কাছে প্রশ্ন ছিল, কোন চরিত্রটি শুটিংয়ের পরেও দীর্ঘদিন মানসিকভাবে আপনাকে প্রভাবিত করেছিল? উত্তরে তিনি বলেন, এমন অনেক চরিত্র আমাকে বয়ে বেড়াতে হয়েছে। ‘আমরা একটি সিনেমা বানাবো’ বা ‘ফেউ’ এর ক্ষেত্রেও একই ঘটনা হয়েছে।

কেউ কেউ আবার মোস্তাফিজুর নূর ইমরানকে ‘ওটিটি কিং’ বলা শুরু করেছেন! এসব সম্বোধনে কী প্রতিক্রিয়া অভিনেতার, জানতে চাইলে বলেন,  কিং, বাদশা যা যা আছে আমি এগুলো হতে চাই না। আমি শুধু একজন সিম্পল অভিনেতা হয়ে থাকতে চাই।

“যারা আমাকে ভালোবাসে তারা আমার অনুপ্রেরণা। নিরব বা সরবে তাদের অনুপ্রেরণা পাই বলে প্রতিবার নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করি। সবার কাছে দোয়া চাই, এই জার্নিটা যেন আমি সফলভাবে চালিয়ে যেতে পারি। আশা করবো, সবাই ভালোবাসা দিবসে সিনেমা হলে গিয়ে ‘জলে জ্বলে তারা’ দেখবেন এবং সবসময় বিচারকের ভূমিকায় না থেকে ভালো কাজগুলোকে উৎসাহ দিন। শিল্পী এবং শিল্পকে সম্মান করে যাবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ চৌধুরীঅর্ষাএফএস নাঈমজলে জলে তারাজলে জ্বলে তারামিথিলামোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ

স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুন ১৭, ২০২৬

নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল

জুন ১৭, ২০২৬

‘মাসুদ রানা’র জমকালো প্রিমিয়ার, সমালোচনার আগে দেখার অনুরোধ

জুন ১৭, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান: তথ্যমন্ত্রী

জুন ১৭, ২০২৬

‘ইন্দো’ বাদ দিয়ে পুরনো নামে ফিরল মার্কিন সামরিক কমান্ড, বিতর্কে ভারতের মানচিত্র

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT