ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসে নাম লিখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার দুবাই ক্যাপিটালস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে। মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে দলটি।
মোস্তাফিজকে নিয়ে ক্যাপিটালসরা লিখেছে, ‘আনছি, ফিজনেসের সর্বোচ্চটা। মোস্তাফিজুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি লুক উডের পরিবর্তে ডিপিওয়ার্ল্ড আইএল মৌসুম তিনের জন্য।’
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হয়ে লিগটি চলবে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত। আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকের দল দুবাই ক্যাপিটালস।







