চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে তিন বন্ধুর ‘শাদী মোবারক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
তিনজন সংবাদকর্মী প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে বহু নাটকের অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তারা ভালো বন্ধুও। তাদের শুরুটা কাছাকাছি সময়ে, মঞ্চের মাধ্যমে। সেই থেকে একসঙ্গে বেড়ে ওঠা অভিনয় অঙ্গনে। জনপ্রিয়তার বিচারে কম-বেশি পার্থক্য থাকলেও, সেটির প্রভাব পড়েনি তাদের বন্ধুত্বে। তারই প্রতিচ্ছবি মেলে মাঝে মাঝে টিভি নাটকে।

তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সেই সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সম্প্রতি শামীম জামান শুটিং শুরু করেছেন নতুন ধারাবাহিকের। নাম ‘শাদী মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন শামীম জামান। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন।

নাটকটিতে দেখা যাবে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ, বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে বিপত্তি।

শামীম জামান বলেন, ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন- জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই ‘শাদী মোবারক’ একটি বেসরকারি টিভিতে প্রচার শুরু হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ খ ম হাসানমোশাররফ করিমশামীম জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT