চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্জালো, কিন্তু বর্ষালো না ‘হুব্বা’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৭:১৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
বড় পোস্টার দিয়ে ঢাকা একটি ভবনের সামনে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার দেখে গাঁ শিউরে উঠেছিল! মনে হয়েছিল, আরে এ কোন মোশাররফ করিম? বলছি, ঢাকার ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভারতীয় ছবি ‘হুব্বা’র কথা। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের সিনেমা প্রেমীরা মুগ্ধ হয়েছিলেন ট্রেলারে ভয়ঙ্কর এক মোশাররফকে দেখে!

কলকাতার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা, নির্দেশক ব্রাত্য বসুর পরিচালনায় ‘হুব্বা’ ছবিটি শুক্রবার (১৯ জানুয়ারি) আমদানি করে দেশের প্রায় ৬৩টি সিনেমা মুক্তি দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজক ও জাজ কর্ণধার আবদুল আজিজ ‘হুব্বা’ মুক্তির আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন, ‘যারা হুব্বা দেখেনি তারা সিনেমা দেখেনি। হুব্বা না দেখলে চরম কিছু মিস হবে।’

প্রচার-প্রচারণাতেও বেশ তৎপর দেখা গেছে ছবি সংশ্লিষ্টদের! সব মিলিয়ে দর্শকের মধ্যে আশা জাগিয়েছিলো ‘হুব্বা’; কিন্তু প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর ঠিক যেন উল্টো কিছু ঘটলো! মুক্তির চতুর্থ দিনে ‘হুব্বা’র হল রিপোর্ট বিশ্লেষণ করে একটা কথায় বলা যায়, ‘গর্জালো, কিন্তু বর্ষালো না হুব্বা!’

Banglabid

সোমবার বিকেলে ‘হুব্বা’ প্রদর্শন হচ্ছে এমন অন্তত দশটি প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে চ্যানেল আই অনলাইন। তারমধ্যে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, শহর থেকে মফস্বল- প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানা গেল, তা মোটেও ‘হুব্বা’ সংশ্লিষ্টদের জন্য সুখকর নয়!

হল কর্তৃপক্ষ স্পষ্ট জানান, ‘হুব্বা’ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। তবে অনেক দর্শক মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন বটে, কিন্তু পুরো ছবি দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছেন না। উল্টো ‘হুব্বা’র নির্মাণ নিয়ে তুলছেন নানান অভিযোগ।

দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো ব্রাঞ্চে চলছে ‘হুব্বা’। প্রতিষ্ঠানটির সিনিয়র মিডিয়া ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন শুরুতেই বলেন, সিনেপ্লেক্সে ‘হুব্বা’র অবস্থা একেবারে ডিজাস্টার। এই রেজাল্ট একেবারে অপ্রত্যাশিত। শুক্রবার মোটামুটি চলেছে, শনিবার বিকেলেও মোটামুটি ছিলো, কিন্তু রবি-সোমবার যে অবস্থা তা আর বলতে চাই না। এই ছবি নিয়ে আমাদের সবার হাই-এক্সপেকটেশন ছিল।

Reneta

“মোশাররফ সাহেবের পূর্বের একাধিক ছবি ভালো চলছে। কিন্তু ‘হুব্বা’র দুর্ভাগ্য, সিনেপ্লেক্সের কোনো ব্রাঞ্চে বলার মতো দর্শক পাচ্ছে না। মুক্তির আগে আমাদের প্ল্যান ছিল হয়তো ‘হুব্বা’ মুক্তির দুদিন পরে শো সংখ্যা বাড়াতে হবে। কিন্তু দর্শকদের যে উপস্থিতি, এতে তো এটা একেবারে অসম্ভব।”

রাজধানীর আরেক অভিজাত সিনে থিয়েটার যমুনা ব্লকবাস্টারের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, এভারেজও যাচ্ছে না ‘হুব্বা’। আমাদের এখানে প্রিমিয়ার হয়েছিল, তারা প্রমোশনের চেষ্টা করেও চোখে পড়ার মতো দর্শক ‘হুব্বা’ দেখতে আসেনি। আমরা যেটা আশা করেছিলাম সেটা তো একেবারেই নাই, যেটা কল্পনাও করি নাই সেটাই হয়েছে। দর্শকদের এই উপস্থিতি একেবারে বিলো এভারেজ, যা ৩০ পারসেন্টের নিচে।

রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে ‘হুব্বা’র অবস্থা ‘নাজুক’ উল্লেখ করে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন,“প্রথমদিন (শুক্রবার) ইভিনিং শো-তে ১২ হাজার টাকা সেল হয়েছে, আর কী জানতে চান? গত কয়েকদিনে গড়ে ১৮/২০ হাজার টাকা গ্রস সেল হচ্ছে। তাহলে বোঝেন নেট সেল কত আসে? এখনও ভাগ্য ভালো যে নাইট শো বন্ধ হয়ে যায়নি। ব্যক্তিগতভাবে আমি এই ছবি মধুমিতায় ভালো চলবে আগে থেকে প্রত্যাশা রাখিনি। এখানকার দর্শক বেশিরভাগই শাকিব খানের, সর্বশেষ ঈদে তার ‘প্রিয়তমা’ হিস্ট্রি ক্রিয়েট হয়েছে।”

কেরানিগঞ্জের লায়ন্স সিনেমাসের বায়েজীদ শাওন জানান, “আমাদের এখানে ‘হুব্বা’ যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমনটা চলছে না। তবে অন্য সিনেমা থেকে দর্শক উপস্থিতি কিছুটা আছে।”

চট্টগ্রামের দর্শকদের হলে আনতে ব্যর্থ হয়েছে মোশাররফ করিমের ‘হুব্বা’। নগরীর কাজীর দেউড়ীর সুবিশাল সুগন্ধা হলে ব্যবস্থাপনা পরিচালক সাহাদত হোসেন বলেন, যে আশা ছিল তেমন রেসপন্স নেই। মুক্তির আগে হান্ড্রেডে হান্ড্রেড প্রত্যাশা  ছিল। সেই তুলনায় ৪০ পারসেন্ট প্রত্যাশা পূরণ হচ্ছে না। মোশাররফ করিমের যে ফ্যান ফলোয়ার সেই হিসেবে তারা সিনেমা হলে আসেনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, দর্শক সিনেমা হলে না আসার আরেকটি কারণ হতে পারে শীতের তীব্রতা। আগামী সপ্তাহে ‘ফাইটার’ আসবে শুনছি। এরপর আবার হয়তো ঈদের সিনেমায় ব্যবসা হবে।

বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস খুদেবার্তায় বলেন, মধুবনে হুব্বা’র যে সেল যাচ্ছে এটাকে ভালো বলা যাবে না। তবে সব শোতেই কিছু দর্শক আসছে এবং ছবি দেখছে। ব্যক্তিগতভাবে ‘হুব্বা’ আমার কাছে বিরতির পর দুর্দান্ত মনে হয়েছে। বগুড়ায় গত দু’সপ্তাহ হলো সিনেমা হলে দর্শক নেই। কারণ হিসাবে মনে হচ্ছে, অতিরিক্ত শৈত প্রবাহের কারণে মানুষ খুব একটা ঘর থেকে বের হচ্ছে না।

‘হুব্বা’ প্রদর্শন হচ্ছে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবেও। সেখানকার চেয়ারম্যান সামিনা ইসলামের ভাষ্য, শুক্রবার ও শনিবার এভারেজ দর্শক ছিল। এরপর থেকে ‘হুব্বা’ অনলাইনে (পাইরেসি) পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে, দৈনিক চারটি করে শো চললেও একেবারেই আশানুরূপ রেসপন্স নেই।

দেশের বিখ্যাত সিনেমা হল যশোরের মনিহার-এর ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, শাকিব খানের ‘প্রিয়তমা’র পর এখন পর্যন্ত কোনো সিনেমা দর্শক টানেনি। ‘হুব্বা’র সেল দর্শক কিছুই নাই। ১৪৩০ আসনে যদি ৪০/৫০ জন দর্শক হয়, তাহলে সিনেমা কেমন চলছে এটা নিয়ে আর কী বলবো?

শীতের প্রকোপে নীলফামারীর সৈয়দপুরের প্রাচীন সিনেমা হল তামান্না-তে ‘হুব্বা’র অবস্থা একেবারেই ডাউন! এর শো অপারেটর ও টেকনিক্যাল ক্রু সায়েখ রহমান বলেন, শীতে মানুষ হলে আসছে না। আর অনলাইনে এই ছবির রিভিউও ভালো না। দর্শক ছবি না দেখার এটিও একটি কারণ। এতে করে দৈনিক কোনো না কোনো শো দর্শক শূন্যতায় বন্ধ রাখতে হচ্ছে।

তিনি বলেন, ‘হুব্বা’র আগের সপ্তাহে শাকিব খান অভিনীত ১৫ বছর আগের ছবি চালিয়েছিলাম। তখন দর্শকদের অভাবে শো বন্ধ হয়নি। সোমবার দুপুরের শোতে মাত্র ১২ জন দর্শক ছিল। ভালো লাগছে না বলে হল থেকে কয়েকজন বেরিয়ে চলে যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াতামান্না সিনেমা হলমধুবন সিনেপ্লেক্সমধুমিতা সিনেমা হলমনিহার সিনেমা হলমোশাররফমোশাররফ করিমরুটস সিনেক্লাবলিড বিনোদনসুগন্ধা সিনেমা হলস্টার সিনেপ্লেক্সহুব্বাহুব্বা হল রিপোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT