চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিন দ্য ডে’র বাজেট কতো, চুক্তিপত্র প্রকাশ করলেন নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২২
বিনোদন
A A

‘দিন দ্য ডে’ সিনেমা করতে গিয়ে যে চুক্তি ছিলো, সেটা ভেঙেছেন অনন্ত জলিল- এমন অভিযোগ তুলে দিন চারেক আগে ‘মামলার হুমকি’ দিয়েছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। পরবর্তীতে নির্মাতার অভিযোগের যুক্তি খণ্ডন করে পাল্টা জবাব দিয়েছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

তবে এবার মূল চুক্তিপত্র এবং মূল পরিকল্পিত বাজেট নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন ইরানি নির্মাতা। যেখানে চুক্তিপত্র অনুযায়ি দেখা যাচ্ছে, ‘দিন দ্য ডে’র সর্বমোট বাজেট ধরা হয়েছে ৫ লাখ ইউএস ডলার। যা বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি টাকায় পৌনে ৫ কোটির মতো!

অথচ ‘দিন দ্য ডে’ নির্মাণের শুরু থেকে অনন্ত জলিল সিনেমাটির বাজেট বলে এসেছেন ১০০ কোটি টাকা! এই সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান কিংবা গণমাধ্যমে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারেও ফলাও করে ছবির বাজেট শত কোটি টাকার কথা বলেছেন অনন্ত। নির্মাতা মুর্তজা অতাশ তার ইনস্টাগ্রামে এক দীর্ঘ লেখায় এ বিষয়েও কথা বলেন।
বাংলায় লেখা এক বিবৃতিতে মুর্তজা জানান, ২০১৮ সালে ‘দিন দ্য ডে’ নিয়ে অনন্ত জলিলের সাথে চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ি কথা ছিলো অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন। বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের ৮৫ শতাংশ নিবেন এবং প্রযোজক হিসেবে তিনি ১৫ শতাংশ পাবেন।

Banglabid

চুক্তিপত্র এবং পরিকল্পিত বাজেট প্রকাশ করেছেন মুর্তজা অতাশ
তিনি বলেন, চলচ্চিত্রের চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, জনাব অনন্ত জলিলের অর্থায়নে সিনেমাটি তৈরি হবে (কারণ এই ধারার চলচ্চিত্র ইরানের জনগণের পছন্দের না)। এবং সেই সাথে চুক্তিপত্রে স্পষ্টত তার নামটি এই চলচ্চিত্রের বিনিয়োগকারী ও অভিনেতা হিসেবে, এবং আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে।

সিনেমার বাজেট নিয়ে মুর্তজা বলেন, চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ ৫ লাখ মার্কিন ডলার ছিলো। অর্থাৎ আমরা ইরানি টিম কাজ করব এবং অনন্ত জলিল টাকা খরচ করবেন। চলচ্চিত্রের লভ্যাংশের ৮৫% বিনিয়োগকারীকে ও ১৫% প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। সিনেমার বাজেট ঘোষণায় উনার দাবীর পরিমাণ স্পষ্টভাবে লেখা আছে। তিনি ‘ডে’ সিনেমার নির্মাণ ব্যয় দশ মিলিয়ন মার্কিন ডলার প্রচার করেছেন। যদিও তিনি এখন পর্যন্ত খরচের গুরুত্বপূর্ণ অংশ পাঁচ লাখ মার্কিন ডলার পুরোটা পরিশোধ করেননি। যেখানে কি-না দশ মিলিয়ন ডলারের দাবী, মূল বাজেটের প্রায় ত্রিশ গুন বেশি দাবী!

 

View this post on Instagram

 

A post shared by Morteza Atashzamzam (@morteza.atashzamzam)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলইরানবাজেটমুর্তজা অতাশ জমজমলিড বিনোদনসিনেমাসিনেমা হলসিনেমার বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT