ওমরাহ করতে গিয়ে লাপাত্তা হাজারেরও বেশি বাংলাদেশি

হজের জন্য মুসল্লিরা কাবা শরিফের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এম ওয়াই আলাউদ্দিন: সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে লাপাত্তা হয়েছেন ১ হাজারেরও বেশি বাংলাদেশি। এতে ভাবমূর্তির সংকটে পড়তে পারে বাংলাদেশ।
সৌদি ওমরাহ কোম্পানির অভিযোগ, দেশী-বিদেশি ২টি প্রতিষ্ঠান থেকে ৫শ’ ৬৮জন ওমরাহ করতে গিয়ে আর দেশে ফেরেননি।
৬ জুন এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে ওমরাহ যাত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসে ওমরাহ পালন করতে গিয়ে ১ হাজারের বেশি বাংলাদেশী পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এর মধ্যে ৫৩০ জনকে আল-হুসাম নামের সৌদি একটি ওমরা কোম্পানির মাধ্যমে গিয়েছিলেন। দুবাইভিত্তিক ইজি গো ট্রাভেল এজেন্সি তাদের পাঠিয়েছিল।
অন্যদিকে রাইয়ান আল হুদা ওমরাহ কোম্পানির মাধ্যমে ৩৮ জনকে পাঠিয়েছিল কক্সবাজারভিত্তিক গ্রীন ভিলেজ ট্রাভেল এজেন্সী।
মক্কায় বাংলাদেশ হজ মিশনকে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে রায়ান আল হুদা ওমরাহ কোম্পানি।
এসব কারণে উল্লেখিত দুটি কোম্পানি সৌদি সরকার কর্তৃক কলো তালিকাভুক্ত হয়েছে। গুনতে হয়েছে বিশাল অঙ্কের জরিমানা।






